দীপাবলিতে বাজি ফাটালে অনেক রোগ সেরে যায়: বিজেপি বিধায়ক

দীপাবলিতে আতশবাজি ফাটালে বিভিন্ন ধরনের রোগ সেরে যায় বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। কালীপূজার একটি মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে তাঁর এমন বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাপিয়া অধিকারী বলেন, ‘আপনারা দেখবেন, বাজি ফাটালেও বিভিন্ন রোগ সেরে যায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা বাজি ফাটাবো। বাজি ছাড়া কালীপূজা কীভাবে সম্পূর্ণ হবে? আমরা বাজি ফাটাব, তবে একই সঙ্গে নির্দেশিকাও মেনে চলব।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে কালীপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুভেচ্ছাবার্তা দিয়েছেন। এক বার্তায় তিনি কামনা করেন, মা কালী যেন জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাধা অতিক্রম করার শক্তি ও সাহস দেন।
বিজ্ঞাপন
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কলকাতার লেক কালীবাড়িতে গিয়ে পূজা দেন। কালীপূজা ঘিরে শহরের বিভিন্ন মন্দিরে ভক্তদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পূজামণ্ডপগুলোতেও ছিল মানুষের ভিড়। বর্ণিল আলোকসজ্জায় উৎসবের আবহে সেজে ওঠে কলকাতার বিভিন্ন এলাকা।
তবে উৎসবের রাত শেষে শহরটির বায়ুদূষণ পরিস্থিতিও আলোচনায় আসে। দীপাবলির পর কলকাতার গড় বায়ুমান সূচক (একিউআই) দাঁড়ায় ১৬৭, যা মাঝারি পর্যায়ের দূষণ নির্দেশ করে। তবে দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় বায়ুদূষণের মাত্রা ছিল ‘খারাপ’ পর্যায়ে।
সূত্র: ডেকান হেরাল্ড








