Logo

ফিলিস্তিনের ন্যায্য অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ২১:৩১
ফিলিস্তিনের ন্যায্য অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতা ও জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন আবারও তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার সুরক্ষায় বাংলাদেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত ফিলিস্তিনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাম-এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে হুমায়ুন কবির ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সংহতি এবং তাদের বৈধ অধিকার ও প্রত্যাশা পূরণের পক্ষে অব্যাহত সমর্থনের কথা তুলে ধরেন।

এ সময় দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করে ফিলিস্তিনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী গাজা ও দখলীকৃত পশ্চিম তীরের চলমান মানবিক বিপর্যয় এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

তিনি আন্তর্জাতিক আইন, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি এবং জাতিসংঘের প্রস্তাবের প্রতি ইসরায়েলের অব্যাহত অবমাননার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের চরম দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের ধারাবাহিক ও দৃঢ় অবস্থানের জন্য ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান মোহাম্মদ আবু জাম। ভবিষ্যতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা এবং দীর্ঘদিনের বন্ধুত্ব ও সংহতির সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD