প্রত্যেক কর্মীকে এক লাখ রুপি করে বোনাস দিলেন মালিক

ভারতের গুজরাটের সুরাটে দীপাবলি উপলক্ষে নিজের ২০ কর্মীকে প্রত্যেককে এক লাখ রুপির বেশি নগদ বোনাস দিয়েছেন এক টেক্সটাইল ব্যবসায়ী। রামস্বরূপ মুন্ডে নামের ওই ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পূজার থালায় সাজিয়ে রাখা ১০ থেকে ৫০০ রুপির নোটের বান্ডিল কর্মীদের হাতে তুলে দিচ্ছেন তাঁদের স্ত্রীরা। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে অনেক কর্মীকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রামস্বরূপ মুন্ডে জানান, তিনি কর্মীদের শুধু শ্রমিক হিসেবে দেখেন না; তাঁদের নিজের পরিবারের সদস্য মনে করেন। দীপাবলির আনন্দ যেন কর্মীরা পরিবারের সঙ্গে কোনো আর্থিক দুশ্চিন্তা ছাড়াই উদ্যাপন করতে পারেন, সেই ভাবনা থেকেই তিনি এই বোনাস দিয়েছেন।
ব্যবসায়ীর এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই তাঁর কর্মীদের প্রতি এই আন্তরিকতা ও উদারতার প্রশংসা করছেন।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








