Logo

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬, ১৩:৫৯
ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের
ছবি: সংগৃহীত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সংযোজনের কাজে ব্যবহৃত তিনটি স্থাপনা ধ্বংস করার দাবি করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। সোমবার পরিচালিত অভিযানে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার পাশাপাশি রাসায়নিক ও ইলেকট্রনিক যন্ত্রাংশ সংযোজনের স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জোট।

বিজ্ঞাপন

সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, ধ্বংস করা তিনটি স্থাপনার মধ্যে প্রথমটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও সংযোজন করা হতো। দ্বিতীয় স্থাপনাটি ছিল একটি রাসায়নিক প্ল্যান্ট। সেখানে ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি বা সলিড প্রোপেল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় মিশ্রণ উৎপাদন করা হতো। তৃতীয় স্থাপনাটিতে ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক সিস্টেম সংযোজনের কাজ চলত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, সৌদি আরব ও ইয়েমেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার জবাবে এ সামরিক অভিযান চালানো হয়েছে। হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক দুর্বল ও ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, স্থাপনাগুলো ধ্বংসের পরদিন মঙ্গলবার ভোরে সৌদি আরবে নতুন করে হামলার চেষ্টা চালায় হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন পাঠানোর পাশাপাশি রাজধানী রিয়াদের দিকে দুটি এবং দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার দাবি জানিয়েছে সৌদি জোট।

সূত্র: আরব নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD