যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু অবাঞ্ছিত, ক্ষমতায় থাকলে সম্পর্ক স্বাভাবিক হবে না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পার্লামেন্ট সদস্য ও ডেমোক্র্যাটিক পার্টির নেতা গিলাদ কারিভ। তাঁর মতে, বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকলে ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে গিলাদ কারিভ বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে যে গুরুতর অবস্থা তৈরি হয়েছে, আমরা এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। এই সমস্যাগুলো এখন আছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে, হোয়াইট হাউজে এবং সাধারণ মার্কিনিদের জনমতে।”
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয় ঘটে। এই ফলাফলের পেছনে ইরান যুদ্ধকে অন্যতম কারণ হিসেবে দায়ী করেছেন ট্রাম্প।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসরায়েলি এই আইনপ্রণেতার দাবি, নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব বেড়েছে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি।
ওয়াশিংটনে নেতানিয়াহুর অবস্থান নিয়েও কড়া মন্তব্য করেন গিলাদ কারিভ। তিনি বলেন, “ওয়াশিংটনে (যুক্তরাষ্ট্রে) নেতানিয়াহু অবাঞ্ছিত। নেতানিয়াহু যদি প্রধানমন্ত্রী থাকেন, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সম্পর্ক ভালো করার কোনো সুযোগই আর থাকবে না।”
সাক্ষাৎকারে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কার নিয়েও কথা বলেন তিনি। নেতানিয়াহু সরকারের আমলে বিচার বিভাগে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এই আইনপ্রণেতা।
বিজ্ঞাপন
সূত্র: টাইমস অব ইসরায়েল








