Logo

আমি খুব ধার্মিক মানুষ, মারা গেলে স্বর্গে যাব: ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ১৯:০৪
আমি খুব ধার্মিক মানুষ, মারা গেলে স্বর্গে যাব: ডোনাল্ড ট্রাম্প
ছবি: এআই

নিজেকে অত্যন্ত ধার্মিক মানুষ হিসেবে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধর্মবিশ্বাসের কারণে মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন বলেও জানিয়েছেন তিনি। তবে স্বর্গে যেতে হলে রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে হবে—এমন প্রশ্নে নিজের অপারগতার কথাও স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ৮০ বছর বয়সী ট্রাম্প। সাক্ষাৎকারে তাঁর মৃত্যু, ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক রস ডুথ্যাট।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর একাধিকবার হত্যাচেষ্টার মুখে পড়েছেন ট্রাম্প। এসব ঘটনা তাঁর নিজের মৃত্যু নিয়ে চিন্তাভাবনায় কোনো পরিবর্তন এনেছে কি না, তা জানতে চান সাংবাদিক।

একপর্যায়ে সরাসরি প্রশ্ন করা হয়, মৃত্যুর পর তাঁর কী হবে বলে তিনি মনে করেন? কিছুক্ষণ বিরতি নিয়ে ট্রাম্প বলেন, ‘আশা করি, মানুষ আমাকে মিস করবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর নিজের ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি একজন ধার্মিক মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমার স্বর্গে যাওয়ার কথা। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।’

সাক্ষাৎকারে স্বর্গে যাওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের ভালোবাসা ও ক্ষমা করার প্রয়োজন হলে তিনি তা করতে পারবেন কি না, এমন প্রশ্নও করা হয় ট্রাম্পকে।

এ সময় তাঁর রাজনৈতিক বিরোধী হিসেবে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ও সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির নাম উল্লেখ করেন সাংবাদিক। তাঁদের প্রতি ট্রাম্পের অতীতের বিরূপ মনোভাবের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বিজ্ঞাপন

জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সত্যি বলতে, উত্তর হলো, না। সম্ভবত আমি তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি ঘৃণা করি এবং সব সময়ই করব।’

সাক্ষাৎকারে ট্রাম্পের এই বক্তব্য তাঁর ধর্মীয় বিশ্বাসের দাবি এবং রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি মনোভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD