Logo

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ, লটারিতে নির্বাচিত ৩০০ বাংলাদেশি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ১৯:২৭
মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ, লটারিতে নির্বাচিত ৩০০ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডি’তে নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে জমা পড়া মোট ৪ হাজার ২৯টি আবেদনের মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বচ্ছতার সঙ্গে প্রাথমিক প্রার্থী বাছাই করা হয়।

রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই লটারি অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহার।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই লটারি প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের পরবর্তী ধাপের পরীক্ষা নেওয়া হবে। সেখান থেকে যোগ্য ১১২ জন চূড়ান্তভাবে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাবেন।

শূন্য অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের এই উদ্যোগকে বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD