ডিসেম্বরে টানা ৪ দিনের লম্বা ছুটির সুযোগ

বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাত্র একদিন বাড়তি ছুটি নিতে পারলেই মিলবে এই দীর্ঘ অবকাশ।
বিজ্ঞাপন
২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) নিয়মিত কর্মদিবস। এই দিনটিতে ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সে হিসাবে ১৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ, ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিতে পারলেই বুধবার থেকে শনিবার পর্যন্ত কর্মস্থলে যেতে হবে না।
বছরের শেষ সময়ে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত অবকাশ কাটানোর পরিকল্পনা করেন অনেক চাকরিজীবী। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই ছুটির সমন্বয় ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়নে বাড়তি সুবিধা এনে দিতে পারে।
বিজ্ঞাপন
তবে টানা চার দিনের ছুটি উপভোগের বিষয়টি নির্ভর করবে ১৭ ডিসেম্বরের ছুটি পাওয়ার ওপর। তাই আগেভাগেই কর্মস্থলে ছুটির আবেদন ও প্রয়োজনীয় পরিকল্পনা সেরে নেওয়া যেতে পারে।








