২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির মধ্যে।
বিজ্ঞাপন
গত ২ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশের ছুটির তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।
সাধারণ ছুটি যেসব দিনে
বিজ্ঞাপন
২০২৭ সালের সাধারণ ছুটির তালিকায় রয়েছে ১৫টি দিন। তারিখ অনুযায়ী ছুটিগুলো হলো— ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ১০ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ১ মে মে দিবস, ১৭ মে ঈদুল আজহা, ২০ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে ১৪ দিন। এর মধ্যে রয়েছে— ২৪ জানুয়ারি শবে বরাত, ৭ মার্চ শবে কদর, ৮ ও ৯ মার্চ এবং ১১ ও ১২ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুইদিনসহ মোট চার দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ১৫ ও ১৬ মে দুদিন এবং পরে ১৮ থেকে ২০ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন, ১৬ জুন আশুরা এবং ৯ অক্টোবর দুর্গাপূজার মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
বিজ্ঞাপন
মুসলিম ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি
মুসলিম ধর্মীয় উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটির তালিকায় রাখা হয়েছে— ৬ জানুয়ারি শবে মিরাজ, ১৩ মার্চ ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন, ২১ ঈদুল আজহার পরের চতুর্থ দিন, ২৮ জুলাই আখেরি চাহার সোম্বা, ১৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম এবং ২৬ ডিসেম্বর শবে মিরাজ।
হিন্দু ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি
বিজ্ঞাপন
হিন্দু ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির দিনগুলো হলো— ১১ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ৬ মার্চ শিবরাত্রী ব্রত, ২২ মার্চ দোলযাত্রা, ৪ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ৩০ সেপ্টেম্বর মহালয়া, ৭ ও ৮ অক্টোবর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী), ১৪ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্যামাপূজা।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি
খ্রিস্টান ধর্মীয় উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটির তালিকায় রয়েছে— ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১০ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৫ মার্চ পূণ্য বৃহস্পতিবার, ২৬ মার্চ পূণ্য শুক্রবার, ২৭ মার্চ পূণ্য শনিবার, ২৮ মার্চ ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)
বিজ্ঞাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি
বৌদ্ধ ধর্মীয় উৎসবের জন্য নির্ধারিত ঐচ্ছিক ছুটিগুলো হলো— ২০ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি (তিনটি পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য), ১৯ ও ২১ মে বুদ্ধ পূর্ণিমা (পূর্বের ও পরের দিন), ১৮ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ১৪ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের ঐচ্ছিক ছুটি
বিজ্ঞাপন
পার্বত্য চট্টগ্রাম এবং দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।
ঐচ্ছিক ছুটি নেওয়ার নিয়ম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যেক সরকারি কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমোদন নিতে হবে।
বিজ্ঞাপন
সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করেও ঐচ্ছিক ছুটি নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।
তবে যেসব দপ্তর ও প্রতিষ্ঠানের কার্যক্রম নিজস্ব আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজস্ব নিয়ম অনুসরণ করে ছুটি নির্ধারণ করবে। সরকার যেসব প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় হিসেবে ঘোষণা করেছে, সেগুলোর ক্ষেত্রেও জনস্বার্থ বিবেচনায় নিজস্ব বিধি অনুযায়ী ছুটির সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারি ছুটির এই তালিকা অনুযায়ী, ২০২৭ সালে ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটির সুযোগ পাবেন। তবে ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও পূর্বানুমোদন বাধ্যতামূলক থাকবে।
বিজ্ঞাপন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।








