আধুনিকায়নের পথে আনসার-ভিডিপি, বাড়ছে আবাসন ও দাপ্তরিক সুবিধা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবকাঠামোগত উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমিতে নবনির্মিত ও সংস্কার করা দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) একাডেমির ‘উত্তরণ আবাসিক এলাকা’ এবং প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কারকাজের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ফলক উন্মোচনের মাধ্যমে ভবন দুটির উদ্বোধন করা হয়।
বাহিনীকে আরও দক্ষ, গতিশীল ও সময়োপযোগী করে গড়ে তুলতে দেশব্যাপী অবকাঠামো উন্নয়নের কার্যক্রম চলছে। এ উদ্যোগের আওতায় ইতোমধ্যে তেজগাঁওয়ে নতুন সদর দপ্তর উদ্বোধন, কর্মকর্তা আবাসন ও সৈনিক ব্যারাক নির্মাণের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক কর্মপরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির আবাসিক ও প্রশাসনিক সুবিধা বাড়াতে নতুন এ দুটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
নবনির্মিত ‘উত্তরণ আবাসিক এলাকা’ একাডেমিতে কর্মরত সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত আবাসনের সুযোগ তৈরি করবে। পাশাপাশি প্রশাসনিক ভবনের সম্প্রসারণ ও সংস্কারের ফলে দাপ্তরিক কাজ পরিচালনার জন্য বাড়তি জায়গা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উন্নয়নের ফলে একাডেমির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাও আরও সহজ হবে।
বিজ্ঞাপন








