পাবনার নতুন দুই ট্রেন থামবে যেসব স্টেশনে

আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি উভয় পথে নয়টি স্টেশনে যাত্রাবিরতি করবে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে পাবনা ও আশপাশের এলাকার রেলযাত্রীদের।
বিজ্ঞাপন
রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ-সংক্রান্ত প্রস্তাব গত বুধবার (৪ নভেম্বর) অনুমোদন করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যাত্রা শুরু করবে। রাত ৯টা ২০ মিনিটে ট্রেনটি পাবনা স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
যেসব স্টেশনে থামবে ট্রেন দুটি
বিজ্ঞাপন
রেলওয়ের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও পাবনার মধ্যবর্তী যাত্রাপথে উভয় ট্রেন নিচের নয়টি স্টেশনে যাত্রাবিরতি করবে— দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর।
আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে ট্রেন দুটি উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ট্রেন চলাচলের সূচনা করবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে নতুন এই ট্রেন সার্ভিস চালু করছে বাংলাদেশ রেলওয়ে।
নতুন আন্তঃনগর ট্রেন দুটি চালু হলে ঢাকা ও পাবনার মধ্যে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে দুই অঞ্চলের যাত্রীদের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।








