Logo

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
৫ নভেম্বর, ২০২৬, ১৮:৪২
খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বেলুন ও পায়রা উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ক্রীড়া আসরের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর গ্যালারির চারপাশে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী ও ক্রীড়াবিদেরা। এ সময় তারা হাত নেড়ে তাকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রী ও শিক্ষার্থী-ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত মুহূর্তে পুরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD