Logo

পদোন্নতি পেলেন ৬৭ পুলিশ পরিদর্শক, প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৮:৪০
পদোন্নতি পেলেন ৬৭ পুলিশ পরিদর্শক, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ কর্মকর্তা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। অবিলম্বে এ পদোন্নতির আদেশ কার্যকর হবে।

এদিকে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ১২টি দেশের জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশি কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্দেশনার আওতায় থাকা দেশগুলো হলো—জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এসব দেশে চাকরি নিয়ে যেতে আগ্রহীদের বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) পাঠানো এক চিঠিতে সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে বিষয়টি জানানো হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ চিঠি দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত ১২টি দেশে কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া এবং সরকারি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বহির্গমন ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে চাকরির জন্য শুধু ভিসা পাওয়া কিংবা কোনো রিক্রুটিং এজেন্সির কাছ থেকে নিয়োগপত্র পেলেই নিরাপদ অভিবাসন নিশ্চিত হয় না। চাকরিতে যোগ দেওয়ার আগে নিয়োগকর্তার পরিচয়, কর্মস্থল, চাকরির চুক্তি, বেতন-ভাতা, ভিসার ধরন এবং বাংলাদেশের সরকারি অনুমোদন যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামসহ কয়েকটি দেশে অনলাইন প্রতারণা এবং স্ক্যাম কম্পাউন্ডে আটকে রেখে জোরপূর্বক প্রতারণামূলক কাজে নিয়োজিত করার ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। চাকরির প্রলোভনে এসব দেশে গিয়ে বাংলাদেশি নাগরিকদেরও প্রতারণা, শোষণ, আটকে রাখা ও মানবপাচারের শিকার হওয়ার ঘটনা ঘটেছে বলে বায়রার চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে বিদেশে চাকরির বিষয়ে দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রলোভনে পড়ে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারি অনুমোদন ও বৈধ নিয়োগপ্রক্রিয়া যাচাই করে নিরাপদ অভিবাসন নিশ্চিত হওয়ার পরই বিদেশযাত্রার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD