পাবনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন দুই আন্তঃনগর ট্রেন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ উপলক্ষে পাবনা রেলওয়ে স্টেশনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হবে। যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে এ রুটে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
নতুন ট্রেন দুটির নাম রাখা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় কোচও দেশে পৌঁছেছে। গত ১৬ অক্টোবর ভারত থেকে আমদানি করা ১৮টি কোচ বাংলাদেশে আসে। বর্তমানে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় রাখা হয়েছে। সেখান থেকেই নতুন ট্রেন পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রেলওয়ের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যাত্রা শুরু করে পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।
তবে ট্রেন দুটির যাত্রাবিরতি এবং সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রস্তাবিত সংশোধনী বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই ট্রেন দুটির বিস্তারিত পরিচালনাসূচি চূড়ান্ত হবে।








