চলতি সপ্তাহে স্কুল-কলেজে টানা তিন দিনের ছুটি

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
ছুটির সূচি অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রবিবার (৮ নভেম্বর) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজে শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। একই সঙ্গে দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং কারিগরি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। ছুটির আওতায় থাকবে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটি উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছে না।
কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে এ পূজা উদ্যাপন করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ওড়িশা ও বিহারসহ বিভিন্ন অঞ্চলে উৎসবটি ব্যাপকভাবে পালিত হয়। একই দিনে দীপাবলি উৎসবও উদ্যাপন করা হয়ে থাকে।








