ফলাফল খারাপ, এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম—এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফলাফল সন্তোষজনক নয়—এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন মন্ত্রী। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
শিক্ষা খাতের মানোন্নয়ন এবং হতাশাজনক ফল করা প্রতিষ্ঠানগুলোর তদারকি জোরদার করার অংশ হিসেবে মন্ত্রণালয় এ কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছেন ১৩৯টি প্রতিষ্ঠানে।
পরীক্ষার ফল অনুযায়ী, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সে হিসাবে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।








