Logo

এইচএসসিতে মির্জাপুর ক্যাডেট কলেজের ৪১ জনই পেলেন জিপিএ-৫

profile picture
উপজেলা প্রতিনিধি
৩১ অক্টোবর, ২০২৬, ১৮:৫৮
এইচএসসিতে মির্জাপুর ক্যাডেট কলেজের ৪১ জনই পেলেন জিপিএ-৫
ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৮তম ব্যাচ থেকে অংশ নেওয়া ৪১ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছেন।

বিজ্ঞাপন

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত মির্জাপুর ক্যাডেট কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীদের দেশপ্রেমিক, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটির এবারের ফলাফলও সেই শিক্ষাদর্শনের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, ক্যাডেটদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও নিয়মিত দিকনির্দেশনা, কলেজ কর্তৃপক্ষের তদারকি এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল এই সাফল্য। সর্বোপরি মহান আল্লাহর রহমতে এ অর্জন সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

তিনি এ কৃতিত্বের জন্য ক্যাডেট, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান অক্ষুণ্ন রেখে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD