Logo

যশোর বোর্ডে এইচএসসির ফল বিপর্যয়, চার বছরের সর্বনিম্ন পাস

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
৩১ অক্টোবর, ২০২৬, ১৫:৪১
যশোর বোর্ডে এইচএসসির ফল বিপর্যয়, চার বছরের সর্বনিম্ন পাস
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ফলাফলের বড় অবনতি হয়েছে। গত চার বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছেন। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যাও। এ বছর বোর্ডটিতে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ। সর্বোচ্চ জিপিএ পেয়েছেন মাত্র ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। ইংরেজি বিষয়ে বেশি শিক্ষার্থীর অকৃতকার্য হওয়াকে ফল বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলীর স্বাক্ষরিত ফল প্রকাশের বিজ্ঞপ্তি ও পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০ জেলার ৫৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। মোট ২৪০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন ১ লাখ ১৭ হাজার ৫১০ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষায় অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৬৬৮ জন। সেই হিসাবে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। অন্যদিকে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

চার বছরের ফলাফলে ধারাবাহিক অবনতি

গত কয়েক বছরের ফলাফলের সঙ্গে তুলনা করলে যশোর বোর্ডের শিক্ষার ফলাফলে নিম্নমুখী প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। ২০২৩ সালে বোর্ডটিতে পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৮ হাজার ১২২ জন।

২০২৪ সালে পাসের হার কমে দাঁড়ায় ৬৪ দশমিক ২৯ শতাংশে। তবে ওই বছর সর্বোচ্চ জিপিএ অর্জনকারীর সংখ্যা বেড়ে হয়েছিল ৯ হাজার ৭৪৯ জন। ২০২৫ সালে পাসের হার আরও কমে ৫০ দশমিক ২০ শতাংশে নেমে আসে। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৯৯৫ জন।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০২৬ সালে পাসের হার কমে ৪৪ দশমিক ৯২ শতাংশ হয়েছে। পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২২৮ জনে।

অর্থাৎ, ২০২৫ সালের তুলনায় এবার পাসের হার কমেছে ৫ দশমিক ২৮ শতাংশীয় পয়েন্ট। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ৭৬৭ জন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইংরেজিতে বেশি অকৃতকার্য, জানাল বোর্ড

বিজ্ঞাপন

ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, এবার এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ কারণে সামগ্রিক পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ফল পুনর্নিরীক্ষণের সুযোগ থাকছে সাত দিন

প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ জন্য ফল প্রকাশের পরদিন থেকে সাত দিন সময় নির্ধারণ করেছে বোর্ড।

বিজ্ঞাপন

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।

এদিকে যশোর বোর্ডে টানা কয়েক বছর ধরে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমতে থাকায় শিক্ষার মান, বিষয়ভিত্তিক প্রস্তুতি এবং ইংরেজি শিক্ষার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD