Logo

আট শিক্ষক, এক শিক্ষার্থী; তবুও মিলল না কাঙ্ক্ষিত সাফল্য

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
৩১ অক্টোবর, ২০২৬, ১৫:১৬
আট শিক্ষক, এক শিক্ষার্থী; তবুও মিলল না কাঙ্ক্ষিত সাফল্য
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে কর্মরত রয়েছেন আটজন শিক্ষক। অথচ এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। দুর্ভাগ্যজনকভাবে সেই একজনও উত্তীর্ণ হতে পারেননি। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে শূন্যে।

বিজ্ঞাপন

কলেজটির নাম মির্জাগঞ্জ মজিদবাড়ীয়া কলেজ। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘ ২৪ বছরেও নিজস্ব পাকা একাডেমিক ভবন গড়ে তুলতে পারেনি। এখনো টিনশেড ঘরেই চলছে পাঠদান। প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের আগ্রহ কমছে বলে দাবি কর্তৃপক্ষের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এ কারণে ভালো মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহ দেখায় না। অবকাঠামোগত সংকটের পাশাপাশি দিন দিন কমছে শিক্ষার্থীসংখ্যাও।

বিজ্ঞাপন

এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। রাজু আহমেদ নামের ওই শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD