Logo

মৌলভীবাজারে দুর্গোৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন আনসার সদস্যরা

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৩১ অক্টোবর, ২০২৬, ১৫:৫৬
মৌলভীবাজারে দুর্গোৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন আনসার সদস্যরা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজা। জেলার ১ হাজার ৩০টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন আনসার ও ভিডিপির ৬ হাজার ১৭২ জন সদস্য। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাঁদের সতর্ক অবস্থান উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

জেলা কমান্ড্যান্ট মো. রাশিদুল হাসান জনের নেতৃত্বে জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাজ তদারকি, মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা সচল রাখতে কাজ করেন তিনি।

পূজার দিনগুলোতে মোতায়েন করা আনসার-ভিডিপি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেন। মণ্ডপভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের পরিবেশ স্বাভাবিক রাখতে তাঁরা মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন। জেলার বিপুলসংখ্যক মণ্ডপে একই সময়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় তাঁদের জনবল গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে।

নিরাপত্তা কার্যক্রম সফল করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আনসার-ভিডিপির মধ্যে সমন্বয় বজায় রাখা হয়। জেলা কমান্ড্যান্টের তদারকি ও সদস্যদের দায়িত্বশীল ভূমিকা এই সমন্বিত উদ্যোগকে কার্যকর করতে সহায়তা করেছে।

বিজ্ঞাপন

জেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে এবারের দুর্গাপূজাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম শান্তিপূর্ণ আয়োজন হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সহিংসতামুক্ত পরিবেশে উৎসব সম্পন্ন হওয়া কোনো একক প্রতিষ্ঠানের সাফল্য নয়; বরং প্রশাসন, নিরাপত্তা বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জনে জেলার ৬ হাজার ১৭২ জন আনসার ও ভিডিপি সদস্যের শ্রম, সতর্কতা ও দায়িত্বশীলতা উল্লেখযোগ্য অবদান রেখেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD