Logo

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
৩১ অক্টোবর, ২০২৬, ১৬:৫৯
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের কালিয়াকৈরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তাঁরা সড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরেই কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন তারা। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে আন্দোলনে নামেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, আজ সকালে প্রথম দিনের ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে শ্রমিকদের সচেতন করতে সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান একটি সভা করেন। সভা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে অবরোধ শুরু করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা সড়কে নেমেছেন। তাঁদের শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। শিল্প পুলিশও সেখানে রয়েছে। সড়ক ছেড়ে দেওয়ার জন্য শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD