Logo

প্রেমে ব্যর্থ হয়ে টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা গড়েন বাপ্পি

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৩১ অক্টোবর, ২০২৬, ১৭:৩১
প্রেমে ব্যর্থ হয়ে টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা গড়েন বাপ্পি
ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে মাদকাসক্তিতে জড়িয়ে পড়েন। এরপর নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে বাড়ির ভেতরেই তৈরি করেন গোপন ল্যাব। এমন অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে।

বাপ্পির দাবি, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন তিনি। এরপর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপরই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

ওসি আরও জানান, বাপ্পির বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানা ও রাসায়নিক উপাদান মজুত থাকার তথ্য পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। ইয়াবা তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সে মজুত করেছিল। সেখানে একটি ল্যাব ও গোপন কক্ষ রয়েছে। কক্ষটি বাড়ির ভেতরের দিকে এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে সহজে সেখানে যাওয়া যায় না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশ্যে এসব রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD