Logo

পূবাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
৩১ অক্টোবর, ২০২৬, ১৮:৫২
পূবাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি
ছবি প্রতিনিধি।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইলে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

‎শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পূবাইল থানা যুবদলের উদ্যোগে মীরেরবাজার এলাকায় এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। এতে থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎র‍্যালিতে উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান রাজীব, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার মোড়ল, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, সোহেল খান, ওসমান খান,আওলাদ হোসেন ও কাদির হোসেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‎এ ছাড়া উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মশিউল আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার,৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক হোসেন,৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাত্তার মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান হাদী যুবদল নেতা নাহিদ শিকদার,হযরত আলী টিটু, তারেখ,মামুন মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মীরেরবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিটি মীরেরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

‎

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD