টিকটকে কমেন্টের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

টিকটক ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা গড়িয়েছে দুই গোষ্ঠীর সংঘর্ষে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধের মীমাংসা হলেও পুলিশ চলে যাওয়ার পর আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুগঞ্জ বাজারের জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানে শনিবার সকালে সালিশ বৈঠক বসে। সেখানে বিরোধের মীমাংসা হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আগের দিনের সংঘর্ষের ঘটনা মীমাংসার জন্য শনিবার সকালে আশুগঞ্জ বাজারে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সেখানে বিরোধের সমাধান করা হলেও পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায়।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।








