Logo

বাস-ট্রাক সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২৮ অক্টোবর, ২০২৬, ২১:১০
বাস-ট্রাক সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে মৃত্যু
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাবা ও তাঁর চার বছর বয়সী ছেলে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর চার বছর বয়সী ছেলে বিপুল। শফিকুল পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওডালা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলাচলকারী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ও তাঁর ছেলে বিপুল সংঘর্ষের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও চারজন আহত হন।

এসআই শফিউল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হলেও যাত্রীবাহী বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD