Logo

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৬৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৯:৫৯
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৬৪
ছবি: সংগৃহীত

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এটি দেশটির স্মরণকালের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে দেশটির মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একই গন্তব্যের দিকে যাওয়া দুটি ট্রেন একই লাইনে চলছিল। এর মধ্যে একটি ট্রেন পেছন থেকে অন্য ট্রেনকে অত্যন্ত জোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

স্পেনে এর আগে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটেছিল ২০১৩ সালে। সে বছর একটি ট্রেন রেললাইনের বাঁকে গিয়ে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন লাইনচ্যুত ট্রেনটিকে ধাক্কা দেয়। ওই দুর্ঘটনায় ৮০ জনের মৃত্যু হয়েছিল। এবার দেশটি আরও একটি ভয়াবহ রেল দুর্ঘটনার মুখে পড়ল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার শিকার দুটি ট্রেনে ৫৪৪ জন যাত্রী ভ্রমণ করছিলেন। মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়ায় যাচ্ছিল।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান বলে জানিয়েছেন ৫৪ বছর বয়সী এক যাত্রী জেসুস জেরোনিমো।

তিনি বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে আমরা বাইরে বের হই এবং দেখতে পাই, আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।”

এ দুর্ঘটনায় আরও অন্তত ৮০ জন আহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা বেশ গুরুতর। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, কম আহত ব্যক্তিদের আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD