ইসরায়েলে জয়ের দ্বারপ্রান্তে বিরোধীরা, ক্ষমতা ছাড়তে হচ্ছে নেতানিয়াহুকে?

ইসরায়েলের নির্বাচনে ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, তাঁকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া দলগুলো পেয়েছে ৬৭টি আসন।
বিজ্ঞাপন
গণনা করা ভোটের হিসাবে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সর্বোচ্চ ২৬টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইজেনকোটের জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে। অন্যদিকে, আরব দলগুলো ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে। ফলে আরব দলগুলোর সঙ্গে আইজেনকোটের জোট হলে তাদের মোট আসনসংখ্যা দাঁড়াবে ৬৭টিতে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি। তবে সরকার গঠনের বিষয়টি এখনো রাজনৈতিক আলোচনার ওপর নির্ভর করছে।
এদিকে, নিবন্ধিত ভোটকেন্দ্রের বাইরে ভোট দেওয়া সেনাসদস্যসহ অন্যান্য যোগ্য ভোটারদের প্রায় পাঁচ লাখ ভোট গণনা মধ্যরাতে শুরু হওয়ার কথা। এসব ভোট গণনা শেষে আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।
বিজ্ঞাপন
ইসরায়েলের পার্লামেন্টে মোট আসন ১২০টি। ফলে কোনো দল বা জোটকে সরকার গঠন করতে হলে অন্তত ৬১টি আসনে জয় পেতে হবে।
সূত্র: হারেজ








