Logo

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৬:০৪
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০
ছবি: সংগৃহীত

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়াগামী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানান, রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের সংঘর্ষে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ ও আহত ব্যক্তির সংখ্যা নির্ধারণের কাজ চলছিল।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনকে উঁচু রেলপথের ওপর দেখা গেছে। রেললাইনের নিচের ঢালে ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের ধ্বংসাবশেষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কাছের উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান জানান, জরুরি সেবাকর্মীরা যাত্রী ও আহতদের আশ্রয়ের ব্যবস্থা করতে শহর কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। এ জন্য একটি ক্রীড়া হলসহ জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দিনের কর্মসূচি বাতিল করা হয়েছে। বিরোধী পিপলস পার্টিও তাদের সব নির্বাচনী প্রচার কর্মসূচি স্থগিত করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই রেলপথে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পর দেশটির রেলপথ রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত বিনিয়োগ হচ্ছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD