Logo

নেতানিয়াহু-আইজেনকোটের চরিত্র একই, দুজনই চান গ্রেটার ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৬:৪৮
নেতানিয়াহু-আইজেনকোটের চরিত্র একই, দুজনই চান গ্রেটার ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন বিরোধী ‘চেঞ্জ ব্লকের’ নেতা গাদি আইজেনকোট। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক এই প্রধানকে অনেকেই সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। তাঁদের ধারণা, নেতানিয়াহুর চেয়ে তিনি ভালো হবেন।

বিজ্ঞাপন

তবে অনুসন্ধানী সাংবাদিক, লেখক ও তথ্যচিত্র নির্মাতা অ্যান্থনি লোয়েনস্টেইন সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, নেতানিয়াহু ও আইজেনকোটের মতাদর্শ ও চরিত্র এক। তাঁরা দুজনই ‘গ্রেটার ইসরায়েল’ চান। এই ধারণার আওতায় পুরো ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া, সৌদি আরব ও মিসরের একাংশ অন্তর্ভুক্ত রয়েছে।

এই সাংবাদিক বলেন, নির্বাচনী প্রচারণার সময় নেতানিয়াহু আরবদের প্রতি প্রকাশ্য বর্ণবাদী বক্তব্য দিয়েছেন। এ ক্ষেত্রে আইজেনকোটও খুব বেশি ভিন্ন নন। তিনিও আরবদের প্রতি বিদ্বেষ পোষণ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে পশ্চিম তীর, গাজা, ইরান ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কিছু মতপার্থক্য রয়েছে বলে জানান অ্যান্থনি লোয়েনস্টেইন।

বিজ্ঞাপন

তিনি আল জাজিরাকে বলেন, “নেতানিয়াহু-বেন গিভিরের গত চার বছরের বিপর্যয় এবং তাঁরা এ অঞ্চলে যা করেছেন, আমি তা উপেক্ষা করছি না। কিন্তু বিকল্প সরকার বা আইজেনকোটের নেতৃত্বাধীন সরকার খুব বেশি পরিবর্তন আনবে না। নতুন সরকারের সময় হয়তো পশ্চিম তীরে সামান্য পরিবর্তন হতে পারে। সম্ভবত সবচেয়ে সহিংস কিছু বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করা হবে।”

তিনি আরও বলেন, “খুব মূল বিষয়গুলোর ক্ষেত্রে তাঁদের চিন্তাভাবনা প্রায় এক। আমি যেটিকে বলব ‘গ্রেটার ইসরায়েল’। আর এটি খুবই বিপজ্জনক।”

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD