Logo

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত, বহু হতাহতের শঙ্কা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৭:১৩
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত, বহু হতাহতের শঙ্কা
ছবি: সংগৃহীত

স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।

স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিই জানিয়েছে, দুটি ট্রেন একই লাইনে চলছিল। এর মধ্যে একটি ট্রেন অত্যন্ত দ্রুতগতিতে পেছন থেকে অন্য ট্রেনকে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ দুর্ঘটনায় ‘অবাক’ হয়েছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে ৪৬ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়ায় যাচ্ছিল। দুর্ঘটনার শিকার একটি ট্রেনের ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো বলেন, সংঘর্ষের সময় ট্রেনের যাত্রীরা ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।

তিনি বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে আমরা বাইরে বের হই এবং দেখতে পাই, আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD