Logo

ব্যস্ত রাস্তায় তরুণীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা, আটক যুবক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৬:৫৩
ব্যস্ত রাস্তায় তরুণীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা, আটক যুবক
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের পুণেতে ব্যস্ত সড়কে ১৮ বছর বয়সী এক তরুণীকে যৌন হয়রানি ও জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে ৩০ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুণের সুখসাগর নগরে এক বন্ধুর জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন ওই তরুণী। এ সময় এক যুবক তার শরীরে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ। একপর্যায়ে তরুণীকে জোর করে কোলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

এ সময় বাধা দিতে গিয়ে মাটিতে পড়ে যান তরুণী। অভিযুক্ত যুবকও তার ওপর পড়ে যান। তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়রা তাকে মারধর করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তরুণীর কাছে এগিয়ে যান এক যুবক। এরপর তাকে স্পর্শের চেষ্টা করেন। তরুণী সরে যেতে চাইলে তার পোশাক ধরে টেনে কোলে তোলার চেষ্টা করেন ওই যুবক। একপর্যায়ে দুজনই সড়কে পড়ে যান। এ সময় আশপাশের লোকজন তাদের দিকে এগিয়ে আসেন।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আনন্দবাজার

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD