ইসরায়েলের শেয়ারবাজারে বড় পতন, ডলারের বিপরীতে দুর্বল শেকেল

নির্বাচনের প্রাথমিক ফলাফলে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ইসরায়েলের শেয়ারবাজারে দরপতন হয়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হয়েছে দেশটির মুদ্রা শেকেল। নতুন সরকারের কাঠামো ও ভবিষ্যৎ অর্থনৈতিক নীতি কোন দিকে যাবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
তেল আবিব স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক টিএ-১২৫-এর দর কমেছে ১ দশমিক ৭ শতাংশ। বড় কোম্পানিগুলোর শেয়ার নিয়ে গঠিত টিএ-৩৫ সূচক কমেছে ১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, টিএ-৩৫ সূচকের বাইরে থাকা বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ার নিয়ে গঠিত টিএ-৯০ সূচকের দরপতন হয়েছে ৩ শতাংশ। বীমা খাতের টিএ-ইনস্যুরেন্স সূচক কমেছে ৪ দশমিক ১ শতাংশ।
এদিকে ডলারের বিপরীতে শেকেলের দর কমেছে ১ শতাংশ। প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ০৮৪৩ শেকেল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলকে মিজরাহি তেফাহোত ব্যাংকের প্রধান বাজার অর্থনীতিবিদ রোনেন মেনাহেম বলেন, নির্বাচনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় থাকায় বিনিয়োগকারীদের মধ্যে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। আপাতত পরবর্তী সরকার কীভাবে গঠিত হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিনিয়োগকারীরা এমন একটি স্থিতিশীল জোট সরকার দেখতে চাইবেন, যারা কার্যকর রাজস্বনীতি গ্রহণ করতে পারবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক বাজেটের অগ্রাধিকার নির্ধারণে সক্ষম হবে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল








