Logo

‘জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে’, নেতানিয়াহুকে বললেন আইজেনকট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৬:৪০
‘জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে’, নেতানিয়াহুকে বললেন আইজেনকট
ছবি: সংগৃহীত

ইসরায়েলের নিরাপত্তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। পর্যবেক্ষকদের কেউ কেউ আশঙ্কা করছেন, ক্ষমতায় থাকার মেয়াদ দীর্ঘ করতে নেতানিয়াহু ইরানে নতুন করে হামলা চালানোর পথ বেছে নিতে পারেন।

বিজ্ঞাপন

নেতানিয়াহুকে উদ্দেশ করে আইজেনকট বলেন, নিজের রাজনৈতিক প্রয়োজন মেটাতে ইসরায়েলের নিরাপত্তাকে ব্যবহার করার সাহস করবেন না। তিনি নেতানিয়াহুকে এমন একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন, যার কোনো ম্যান্ডেট নেই এবং জনগণের আস্থাও নেই।

নিরাপত্তা বিষয়ে আইজেনকটের সঙ্গে নেতানিয়াহুর অনেক মতের মিল রয়েছে। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধেও তিনি সমর্থন দিয়েছেন। তবে ইসরায়েলের অভ্যন্তরে আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলা এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইহুদি বসতি স্থাপনকারীদের নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্বাচনে প্রায় ৭৮ শতাংশ ভোটার অংশ নিয়েছেন, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। বিপুল ভোটার উপস্থিতির পর আইজেনকট বলেছেন, দ্বিতীয়বার নির্বাচন আয়োজন করা ভুল হবে। তিনি দ্রুত নতুন সরকার গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন।

বিজ্ঞাপন

আইজেনকট বলেন, “জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। একজন যোগ্য নেতা হলে জনগণের অনাস্থার রায় মেনে নিয়ে আজই রাজনৈতিক জীবন থেকে অবসরের ঘোষণা দিতেন।”

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এবং নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আইজেনকটের এই বক্তব্য ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ককে আরও জোরালো করেছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD