ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে আরও একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী টেক্সাস থেকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাটি ইসরায়েলে পাঠাচ্ছে। এর মাধ্যমে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা হবে।
শুধু তা-ই নয়, সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, আগামী মাসেই ওই অঞ্চলে আরও একটি বিমানবাহী রণতরীর স্ট্রাইক গ্রুপ পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। নতুন রণতরীর স্ট্রাইক গ্রুপটি সেগুলোর সঙ্গে যুক্ত হবে।
বিজ্ঞাপন
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতে, এসব সামরিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো—ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যেন বিভিন্ন ধরনের বিকল্প খোলা থাকে।
সূত্র: তাস








