‘নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত’ করতে প্রস্তুত ইসরায়েলের প্রধান আরব দল জয়েন্ট লিস্ট

বিরোধী ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠন করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধান আরব দল ‘জয়েন্ট লিস্ট’। দলটির প্রধান ও চেয়ারম্যান ইউসেফ জাবারিন বলেছেন, নেতানিয়াহুর ‘রক্তপাতের সরকারকে’ পরিবর্তন করতে চান তারা।
বিজ্ঞাপন
এবারের ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচনে একক দল হিসেবে তৃতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জয়েন্ট লিস্ট। সবচেয়ে বেশি আসন পেয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি।
ইউসেফ জাবারিন বলেন, ‘নেতানিয়াহুর রক্তপাতের সরকারকে হটাতে আমি একটি সত্যিকারের ইহুদি-আরব জোটের আহ্বান জানাচ্ছি। যারা একটি বিকল্প সরকার গঠন করতে চাইবে, তাদের জয়েন্ট লিস্টের কাছে আসতে হবে।’
নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছিল ইসরায়েলের ইহুদি দলগুলো। তারা এ জোটের নাম দিয়েছিল ‘চেঞ্জ ব্লক’। ইয়াশার পার্টির গাদি আইজেনকোট এ ব্লকের নেতৃত্ব দিচ্ছেন।
বিজ্ঞাপন
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে গাদি আইজেনকোট অন্যান্য দলগুলোর সঙ্গে একমত হলেও আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না বলে জানিয়েছিলেন।
তবে ‘চেঞ্জ ব্লকে’ থাকা ডেমোক্র্যাট পার্টি আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। দলটির মতে, নেতানিয়াহুর সরকারকে পরিবর্তনের জন্য তাদের সামনে বড় সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে আরব দলগুলোর সঙ্গে ইহুদি দলগুলোর জোট করা উচিত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নামে পরিচিত। এতে মোট ১২০টি আসন রয়েছে। কোনো দল বা জোট সরকার গঠন করতে চাইলে অন্তত ৬১টি আসনে জয় পেতে হবে।
বিজ্ঞাপন
ইসরায়েলে গতকালের নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ৫৪টি, গাদি আইজেনকোটের জোট ৪৯টি এবং আরব দলগুলো ১৭টি আসন পেতে যাচ্ছে। অর্থাৎ, বড় দুই জোটের কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
এ পরিস্থিতিতে সরকার গঠনের জন্য আরব দলগুলোর সমর্থন বা তাদের সঙ্গে জোট করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধী দলগুলো যদি আরব দলগুলোর সঙ্গে সমঝোতায় না পৌঁছায়, তাহলে ইসরায়েলে আবারও নির্বাচন আয়োজন করতে হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান








