Logo

ইরানে হামলার প্রস্তুতি, আরব মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৮:১২
ইরানে হামলার প্রস্তুতি, আরব মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন সামরিক অভিযান শুরু হতে পারে। এ বিষয়ে উপসাগরীয় আরব দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালানোর পক্ষে ঝুঁকেছেন। তবে সামরিক অভিযান নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উপসাগরীয় মিত্র দেশগুলোকে দেওয়া আগাম সতর্কবার্তা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নতুন করে সামরিক অভিযান শুরু হলে তাতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলও।

ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করছে ওয়াশিংটন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সামরিক ঘাঁটি থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করছে এবং সম্ভাব্য অভিযানের জন্য অতিরিক্ত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রস্তুত করছে।

বিজ্ঞাপন

পরস্পরবিরোধী দাবির মধ্যে দুই দেশের মধ্যস্থতাকারীদের আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে। এ পরিস্থিতির জন্য উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান তাঁর দেওয়া শর্তগুলো মেনে নিতে অস্বীকার করলে দেশটিতে আবারও হামলা চালানো হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর ইরানের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর বিভিন্ন সময়ে ইরানি ট্যাঙ্কার ও অন্যান্য জলযানে হামলা চালায় মার্কিন বাহিনী।

বিজ্ঞাপন

অন্যদিকে, মার্কিন নৌবাহিনীর নির্ধারিত একটি পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা বাণিজ্যিক জাহাজগুলোতে গুলি চালিয়েছে ইরান। তেহরানের মতে, ওই রুটটি বেআইনি।

ট্রাম্পের হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দেশকে যেকোনো মূল্যে রক্ষা করার অঙ্গীকার করেছেন ইরানি কর্মকর্তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ বেছে নিলে আরও বড় ধরনের কৌশলগত ব্যর্থতার মুখে পড়বে।

অন্যদিকে, এক ঊর্ধ্বতন ইরানি সূত্রকে উদ্ধৃত করে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তেহরান কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আরটি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD