Logo

ইয়েমেনে সৌদির ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ, সতর্কতা জারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৮:০৪
ইয়েমেনে সৌদির ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ, সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরটিতে হুতিদের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা জারির পর এ ঘটনা ঘটে। সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনা হচ্ছিল বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিকরা।

এর আগে হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে জরুরি সতর্কবার্তা জারি করেন। সতর্কবার্তায় বিমানবন্দরে অবস্থানরত সব কর্মী ও সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইয়াহিয়া সারে দাবি করেন, সৌদি আরবের একটি সামরিক পরিবহন কার্গো বিমান বিমানবন্দরে পৌঁছানোর খবর পাওয়ার পর এ সতর্কতা জারি করা হয়েছে। তাঁর অভিযোগ, ওই বিমানে ইয়েমেনের সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল।

তবে সৌদি আরবের ওই বিমানে অস্ত্র পরিবহনের অভিযোগের সত্যতা এবং বিমানবন্দরে বিস্ফোরণের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD