হৃদয় ১০ জনকে বিয়ে করলেও আমাকে বিয়ে করতেই হবে: কিশোরী

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। হৃদয় নামের ওই যুবক তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে সে। এ ঘটনায় কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে উপজেলার আদ্রা ইউনিয়নে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে ওই কিশোরী।
কিশোরীর দাবি, একই এলাকার ফেরদৌস হাসান হৃদয়ের (২১) সঙ্গে তার প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক। সম্প্রতি হৃদয়ের পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানতে পারে সে। এরপর বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে আসে কিশোরী। এ সময় তার হাতে বিষ ছিল বলে দাবি করেছে সে। তবে হৃদয়ের সৎমা তার কাছ থেকে বোতলটি কেড়ে নেন।
কিশোরী দশম শ্রেণির শিক্ষার্থী। হৃদয় ওই এলাকার সোহেলের ছেলে। পড়ালেখার পাশাপাশি তিনি কাঁচামালের ব্যবসা করেন।
বিজ্ঞাপন
কিশোরীর ভাষ্য, “আমাদের প্রেমের সম্পর্কের কথা হৃদয়ের পরিবারের সবাই জানেন। এলাকার লোকজনও জানেন। এখন বিয়ে না হলে কাউকে মুখ দেখাতে পারব না। হৃদয় আমাকে বিয়ে না করলে এ বাড়িতেই বিষ খেয়ে মারা যাব। সে ১০ জনকে বিয়ে করলেও আমাকে বিয়ে করতেই হবে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনার পর হৃদয় ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তাঁদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মিশু ও মমিন বলেন, মীম ও হৃদয়ের বাড়ি পাশাপাশি। তাঁরা একই বংশেরও। বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
বিজ্ঞাপন
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








