Logo

এবার বিএনপির এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল

profile picture
জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর, ২০২৬, ২১:০২
এবার বিএনপির এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে ছেলের গ্রেপ্তার এবং জানাজায় হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। এরই মধ্যে তাঁর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন এমপি আব্দুল আজিজ। বুধবার (২৮ অক্টোবর) রাতে মুঠোফোনে তিনি বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি দেখা যাচ্ছে, সেটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এর আগে সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। উপজেলার নয়াবাজারে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আলী বলেন, “আমাদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল আজিজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর ছবি বা ভিডিওকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভিডিওটির সত্যতা ও উৎস যাচাই-বাছাই করার অনুরোধ জানান তিনি। পাশাপাশি ভিডিওটি ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

এমপির আপত্তিকর ভিডিওর বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, “আমরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়টি শুনেছি। এ বিষয়ে আগামী শুক্রবার আমাদের একটি জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজে যেহেতু দেশের বাইরে আছেন, তাই এ বিষয়ে তথ্য-উপাত্ত পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD