আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, বোতল ঘিরে নানা প্রশ্ন

ঢাকার আশুলিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নাচের দৃশ্যের পাশাপাশি পাশের একটি টেবিলে মদের বোতলসদৃশ বস্তু দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে আশুলিয়ার ১১০ নম্বর শ্রীখণ্ডিয়া সালেহা ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারকে এক ব্যক্তির সঙ্গে আনন্দচিত্তে নাচতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে শিক্ষকের এক নিকটাত্মীয়ের দাবি, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রায় সাত থেকে আট মাস আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এটি ধারণ করা হয়েছিল। কারা এবং কী উদ্দেশ্যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।
এ বিষয়ে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়টি তার দাপ্তরিক আওতাধীন নয়। ওই স্কুলটির দায়িত্বে রয়েছেন আশুলিয়ার শিক্ষা কর্মকর্তা ঝর্ণা রানী পাল। তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা, এটি ধারণের নির্দিষ্ট সময় ও স্থান এবং টেবিলে থাকা বোতলের ভেতরের তরল পদার্থের প্রকৃতি সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন








