মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকাল থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফারুকী বলেন, ‘ঘুম থেকে উঠে ফেসবুকে ঢোকার চেষ্টা করি, কিন্তু তখন থেকে আর পারছি না। তারা হ্যাক করার চেষ্টা করে। কিন্তু না পেরে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেয়।’
তিনি আরও অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল। এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তাঁর ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।








