Logo

দুর্গা সাজের ছবি পোস্ট দিয়ে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৬, ১৮:০৭
দুর্গা সাজের ছবি পোস্ট দিয়ে যে বার্তা দিলেন রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

নিজেকে দেবী দুর্গার আদলে সাজিয়ে তৈরি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করার পাশাপাশি ধর্ম, নৈতিকতা ও মানুষের আচরণ নিয়ে ২২টি বক্তব্য তুলে ধরেন তিনি। পোস্টের শেষাংশে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া নিয়ে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

রুমিন ফারহানার পোস্টে বলা হয়েছে, ছবিটি অন্য কেউ তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন, যার উদ্দেশ্য বিভাজন ও বিদ্বেষ উসকে দেওয়া। এ প্রসঙ্গে তিনি ধর্মীয় পরিচয়ের চেয়ে মানুষের কাজ, নৈতিকতা এবং অন্যের প্রতি আচরণের গুরুত্ব তুলে ধরেন।

পোস্টে রুমিন ফারহানা ধর্ষণ ও শিশু নির্যাতন, ঘুষ, হত্যা, নারীর প্রতি সহিংসতা, মিথ্যাচার, প্রতারণা, সম্পদ আত্মসাৎ, খাদ্যে ভেজাল এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো বিষয় উল্লেখ করেন। তাঁর বক্তব্যে এসব অন্যায়কে ধর্মীয় পরিচয়ের আড়ালে আড়াল করার প্রবণতার সমালোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ছাড়া ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অবহেলা এবং ধর্মীয় পরিচয়কে ঢাল বানিয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়ার বিষয়েও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

ছবিটির প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, মা দুর্গার দশটি হাত, আটটি নয়। এ মন্তব্যের মাধ্যমে ছবিটি তৈরির ক্ষেত্রে থাকা অসংগতির দিকেও ইঙ্গিত করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD