Logo

‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১৮:৪০
‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভির নিয়োগসংক্রান্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জাশি-এনসিপিকে নিয়ে কটাক্ষ করেছেন বিশেষায়িত ম্যাগাজিন জবানের সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

রেজাউল করিম রনি লিখেছেন, দেশ চালায় বিএনপি। কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি-এনসিপি। বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের সৌভাগ্যের কথা জানিয়ে তিনি আরও লিখেছেন, বিরাট সৌভাগ্য আমার। আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের। বাংলাদেশে আমার মতন সৌভাগ্যবান কয়জন আছে?

বিজ্ঞাপন

রেজাউল করিম রনি বলেন, ওরা যেমন সকাল বিকাল ফেবুতে সরকার গঠন করে ফেলে তেমনি আমাকেও জাগায়-বেজাগায় নিয়োগ দিয়ে বেড়ায়। এইসব দেখে আমার এখন একটাই প্রশ্ন মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়....?

উত্তর আমি জানি না। দেখেন আপনারা যা ভালো মনে করেন- সেটাই উত্তর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD