ব্যস্ত সড়কে সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল

রাজধানীর একটি ব্যস্ত সড়কে বিদেশি নাগরিকের সঙ্গে সিএনজিচালকের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কে এক বিদেশি নাগরিক সিএনজিচালককে উপর্যুপরি কিল-ঘুষি মারছেন। এ সময় আত্মরক্ষার চেষ্টা করে ওই ব্যক্তিকে বাধা দিতে এবং পেছনে সরে যেতে দেখা যায় সিএনজিচালককে।
তবে ঘটনাটি রাজধানীর ঠিক কোন এলাকায় ঘটেছে, তা এখনো জানা যায়নি। একই সঙ্গে মারামারির সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই সড়কে এ ধরনের বিশৃঙ্খল আচরণের সমালোচনা করেছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
বিজ্ঞাপন








