Logo

অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬, ১৮:৩৬
অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। মোদির পতন হলে ভারতের রাজনীতি ও সমাজে কিছু পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মো-দি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’

মোদির পতন হলে ভারতের পরিস্থিতি কীভাবে বদলাতে পারে, সে বিষয়ে আসিফ নজরুল লেখেন, ‘মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই।’

তাঁর মতে, মোদির পতন হলে ভারতে মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও বাধার মুখে পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্রের সংখ্যা কমতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশের মানুষের ওপর মোদি ও তাঁর রাজনীতির প্রভাবের প্রসঙ্গ তুলে আসিফ নজরুল লেখেন, ‘মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।’

পোস্টের শেষাংশে নিজের অবস্থান জানিয়ে তিনি লেখেন, ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’

উল্লেখ্য, ভারতের ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন ও বিজেপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD