বিথীর সঙ্গে যেকোনো মূল্যে থাকতে চেয়েছিলেন তুষার, ভিডিও ভাইরাল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে নিয়ে ২০১৯ সালের একটি পুরোনো ভিডিও নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওতে তুষারকে বিথী সপ্তর্ষির সঙ্গে জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করতে শোনা যায়।
বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে অভিনেত্রী নীলা ইসরাফিলের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশের পর এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
ভিডিওতে সারোয়ার তুষারকে বলতে শোনা যায়, ‘আমি সারোয়ার তুষার এই মর্মে মগবাজারে দাঁড়িয়ে রাত বাজে ১১টা এই নিশ্চয়তা দিচ্ছি যে, আমার শুধু বিথীকেই দরকার। বিথী যদি মনে করে যে, তার সাথে থাকতে দিবে না, আলাদা ঘরে আমি থাকবো। আই অ্যাম ফাইন উইথ দ্যাট।’
তিনি আরও বলেন, ‘আমি যদি চাই বিথীর সাথে থাকতে, বিথীর সাথে জীবন পার করতে; ইট ইজ আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নাই। এর মধ্যে কোনো জৈবিকতা নাই; থাকতে পারে, বাট মূল ব্যাপার হচ্ছে, আই নিড হার। এটা কোনো নট জাস্ট ফর ব্যাড, সামথিং লাইক দ্যাট।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের বক্তব্যের বিষয়ে তুষারকে বলতে শোনা যায়, ‘এবং এটা আমি অন রেকর্ড বললাম। আমি এটা প্রমাণ করব। আই উইল প্রুভ এভরিওয়ান রং; যারা বলছে যে, এগুলো ২-৩ দিন পরে...কী হয়ে যায়! আমি এগুলো রং প্রমাণ করব, বীথির কাছে এই রেকর্ডটা থাকলো।’
নীলা ইসরাফিল জানিয়েছেন, ভিডিওটি ২০১৯ সালের। তবে কোন প্রেক্ষাপটে তুষার ওই বক্তব্য দিয়েছিলেন, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানা যায়নি।
ভিডিওতে উল্লেখ করা ‘বীথি’ হলেন বিথী সপ্তর্ষি। তিনি বাংলাদেশের একজন ফ্রিল্যান্স সাংবাদিক, লেখক ও নারীবাদী অধিকারকর্মী। বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও গণমাধ্যমে সাংবাদিকতা করার পর তিনি আন্তর্জাতিক অনুসন্ধানী গণমাধ্যম প্ল্যাটফর্ম নেত্র নিউজের বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত হন।
বিজ্ঞাপন
এর আগে ২০২৫ সালের জুনে নীলা ইসরাফিল ও সারোয়ার তুষারের মধ্যকার একটি দীর্ঘ ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নীলা ইসরাফিল ফোনালাপে শোনা নারী কণ্ঠটি তার বলে স্বীকার করেন।
ওই ফোনালাপের সূত্র ধরে সারোয়ার তুষারের বিরুদ্ধে এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন নীলা ইসরাফিল এবং দলীয়ভাবে বিচার দাবি করেন। অভিযোগে তিনি তুষারের বিরুদ্ধে মানসিক ও সাংগঠনিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে আপত্তিকর আচরণের অভিযোগ আনেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সারোয়ার তুষারকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বর্তমানে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের পাশাপাশি দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।








