Logo

হ্যান্ডকাপ পরা শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১৭:৪১
হ্যান্ডকাপ পরা শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি বলেছেন, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে ভারত বাধ্য থাকবে। এ ক্ষেত্রে হ্যান্ডকাপ পরা শেখ হাসিনাকে বরণ করে নিতেও বাংলাদেশ প্রস্তুত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশ সরকার পতাকাবাহী বিমান না পাঠালে সে দেশে ফিরবে না! সরকারও স্পষ্ট জানিয়ে দিয়েছে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্য দিল্লিতে আলাদা কোনো ফ্লাইট যাবে না।

তিনি আরও উল্লেখ করেন, এর আগে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে বিমান পাঠিয়ে তাঁকে দেশে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া দেওয়া হয়নি এবং সাড়া দেওয়ার সুযোগও নেই বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে আওয়ামী লীগের পলাতক নেতাদের পেট্রাপোল সীমান্ত সফরের খবর নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তাঁর দাবি, পলাতক নেতাদের সেখানে বৈঠকের তথ্য সঠিক নয়। এ বিষয়ে ডেইলি ওয়াদা একটি প্রতিবেদন প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার পলাতক নেতার বৈঠকের সত্যতা পায়নি।

রাশেদের ভাষ্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙা করার উদ্দেশ্যে পেট্রাপোল সীমান্তে চার নেতার বৈঠকের খবর প্রচার করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ নিয়েও পোস্টে আলোচনা করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, গুজব ছড়িয়েছে শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে যেতে পারেন। তবে মেট্রিক্স চেম্বার্সের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ইতোমধ্যে স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

রাশেদ খাঁনের দাবি, কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীর পাসপোর্ট বা এনআইডি পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও অবস্থান স্পষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনা গেলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা গ্রেপ্তার হলে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারত বাধ্য থাকবে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করলেও মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে তিনি ফিরবেন না বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। একই সঙ্গে তাঁর প্রশ্ন, এখন আগুনসন্ত্রাসীদের কী হবে?

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD