Logo

নিজের স্বার্থে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ২১:০৪
নিজের স্বার্থে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজনে বাংলাদেশ তো দূরের কথা, নিজের রাজনৈতিক দল আওয়ামী লীগকেও তিনি বিসর্জন দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তার মতে, শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করতেই পরিকল্পিতভাবে এসব অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে শেখ হাসিনার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন। এতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরও বড় ধরনের ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এমনকি দলটির প্রতি যাদের সামান্য সহানুভূতি রয়েছে, তাদের পক্ষেও এখন আওয়ামী লীগের সমর্থনে কথা বলা কঠিন হয়ে পড়ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসার কথাও পোস্টে তুলে ধরেন সাবেক এই আইন উপদেষ্টা। তিনি বলেন, এর বহিঃপ্রকাশ দেখা গেছে শেখ হাসিনার অনুসারীদের কর্মকাণ্ডে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

আসিফ নজরুলের ভাষ্য, আওয়ামী লীগের নেত্রী ও তার অনুসারীরা বিবেচনায় নেননি যে, ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে, সেটিও তারা ভাবেননি।

পোস্টে আসিফ নজরুল মন্তব্য করেন, মনে হচ্ছে, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন। তবে এই সুইসাইড বোমায় ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ, তিনি নিজে নন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, তারা আর কবে বিষয়টি উপলব্ধি করবেন? ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নেত্রী যে দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, সেটি কবে বুঝতে পারবেন?

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD