Logo

শেখ হাসিনা বাংলাদেশ বিমানে ফিরতে চেয়েছেন, ভাগ্যিস প্রধানমন্ত্রী হতে চাননি: ডা. জাহেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১৪:৪৩
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে ফিরতে চেয়েছেন, ভাগ্যিস প্রধানমন্ত্রী হতে চাননি: ডা. জাহেদ
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে করে দেশে ফিরতে চান। ভাগ্যিস তিনি বলছেন না, তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হোক।

বিজ্ঞাপন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে দেশে ফিরতে চান বলে তাঁর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চাইলে তাঁকে বাংলাদেশের বিমানে আনা হবে, নাকি ভারতের বিমানে দেশে ফেরানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে। অপরাধীদের সঙ্গে কোনো আলোচনা নয়। ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ব্লাফ বা ধোঁকা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, তাঁকে কে ভারতে নিয়ে গেছেন, সেই দায় বর্তমান সরকারের নয়। এ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা।

শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, এ ঘটনার সব দায় বর্তমান সরকার নেবে না।

৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, অপরাধীরা যেন সীমান্ত দিয়ে প্রবেশ করে বিচারের বাইরে থাকতে না পারেন, সে জন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি জানান, এ বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন ডা. জাহেদ। তাঁর দাবি, দুই দেশের সম্পর্কের মধ্যে জটিলতা বাড়ানোর উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রচার করা হচ্ছে। তবে নড়াইলের ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি জানান, আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংসতার ঘটনাগুলোর পরিসংখ্যানও তুলে ধরেন উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি জানান, সারাদেশে ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। সব মিলিয়ে মোট ২১৩টি সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে পুলিশের স্থাপনায় চারটি হামলা এবং পুলিশের গাড়িতে ২৮টি অগ্নিসংযোগের ঘটনা রয়েছে।

ডা. জাহেদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনায় এখন পর্যন্ত বিএনপির চারজন নেতাকর্মীর মৃত্যু হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD