Logo

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৪
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাঁদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দেশে ফেরার পর তাঁদের কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে অবস্থানরত অন্য যেসব আসামির বিষয়ে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, তাঁর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এ সময় তিনি বলেন, রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে কি বলছে, সেটা নিয়ে আলোচনা করা এবং এই যে আপনারা এই যে বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট, আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন একই উত্তর দেব।

তিনি স্পষ্ট করে বলেন, এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত তারা যদি আসে, তাদেরকে স‌ঙ্গে স‌ঙ্গে গ্রেপ্তার করা হ‌বে। তাদেরকে জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কো‌নো ব্যত্যয় ঘটবে না।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD